দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ জুন) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৪৭ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ১৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ০৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১০৭২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৫২৯ কোটি ৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২ টি কোম্পানির, বিপরীতে ২৪৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
